কুড়িগ্রামে রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সভা

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা ইউনিটের ৫১তম বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বুধবার

2023-12-06T17:30:11+00:00
2023-12-06T17:41:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সভা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৫:৩০ পিএম  আপডেট: ০৬.১২.২০২৩ ৫:৪১ পিএম  (ভিজিট : ২০৮)
X

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা ইউনিটের ৫১তম বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় কুড়িগ্রাম দাদামোড়স্থ জেলা ইউনিট কার্যালয়ের হলরুমে কার্যনির্বাহী কমিটি নির্বাচনের মধ্য দিয়ে কমিটি প্রকাশ করে। এতে স্থায়ী সদস্য ও সাধারণ সদস্য সহ মোট দুই শতাধিকের উর্দ্ধে কমিটি গঠিত হয় । এর মধ্যে বিনা প্রতিদ্ধন্ধীতায় হয় ৭ জন, ভাইস চেয়ারম্যান- শেখ রেয়াজুল হক বাবুল, সেক্রেটারী- এটিএম আকতার হোসেন চিনু, সদস্য- সিরাজুল ইসলাম টুকু, সদস্য- সুফিয়া হক, সদস্য- অলক সরকার, সদস্য- আবু মোঃ সাঈদ হাসান লোবান, সদস্য- মোঃ জিল্লুর রহমান চৌধুরী টিটু- নির্বাচিত হয়। 

উক্ত অনুষ্ঠানে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের সেক্রেটারী এটিএম আকতার হোসেন চিনু ও পরিচালনা করেন কুড়িগ্রাম ইউনিটের ইউনিট লেভেল অফিসার- এ.বি.এম বায়েজীদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য অলক সরকার, অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিটির আজীবন সদস্য আবু মোঃ সাঈদ হাসান লোবান, তপন চক্রবর্তী, মোশাররফ হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন- রেড ক্রিসেন্ট একটি স্বেচ্ছাসেবক সংগঠন, বন্যার্ত, শীতার্থ, অসহায়, হত-দরিদ্র মানুষের মাঝে সেবা দান করে আসছে। আগামীতেও আমাদের এই সেবাদান অব্যাহত থাকবে। মানুষ মানুষের জন্য- যে কথাটি রয়েছে সেটা রেড ক্রিসেন্ট তার কর্মের মাধ্যমে দেখিয়ে দেয়। এদিকে, কুড়িগ্রাম যুব রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালী ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।    








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy