সৈয়দপুরবাসির প্রকৃত সেবায় নিয়োজিত ছিলেন ইউএনও ফয়সাল রায়হান

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহীর কৃতি সন্তান সৈয়দপুরের একজন মানবিক ও জনপ্রিয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হান ।তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে

2023-12-09T13:02:48+00:00
2023-12-09T13:02:48+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরবাসির প্রকৃত সেবায় নিয়োজিত ছিলেন ইউএনও ফয়সাল রায়হান
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ১:০২ পিএম   (ভিজিট : ৪৮২)
X

রাজশাহীর কৃতি সন্তান সৈয়দপুরের একজন মানবিক ও জনপ্রিয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হান । 

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে থেকে লেখা পড়া শেষ করে-৩৪ তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে যোগদান করেন, তিনি গত বছরের ২০২২ সালের ১০ অক্টোবরে সৈয়দপুরে ইউএনও হিসেবে যোগদানের পর থেকে সততা-নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন, এ উপজেলায় যোগদানের পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও আর্তমানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করে ইতোমধ্যে ব্যাপক সুনাম কুড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান। 

জনবান্ধব ইউএনওর ব্যতিক্রম কর্মোদ্যম, সৎ ও দায়িত্বশীলতা প্রত্যন্ত এ উপজেলায় দিন দিন যোগ হয়েছে উন্নয়নের নতুন মাত্রা। তাঁর সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। তার উপস্থিতিতে সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকান্ডে ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষে ও সৈয়দপুর উপজেলাকে একটি উন্নত আধুনিক ও ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। সাম্প্রতিক গত ঝিমিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো কে সচল করার লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়ায়, প্রথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় গত ২৪ সেপ্টেম্বরে -২০২৩ এ জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন, পাশাপাশি উপজেলা সকল দপ্তরের অনিয়ম- দুনীতি বন্ধে কঠোর ভূমিকা ছাড়াও জবাবদিহিতা নিশ্চিত করার ব্যবস্হা নিয়েছেন তিনি,

এছাড়াও বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে নিয়োজিত ছিলেন তিনি। উপজেলা আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশের সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। আশ্রয়ণ প্রকল্পের গৃহহীনদের ঘর দেওয়া কার্যক্রমসহ প্রতিনিয়ত তাদের খোজ নিয়ে সরকারী সকল সুযোগ সুবিধার আওতায় এনে উপকারভোগীদের সঠিকভাবে মূল্যায়ন করেছেন ইউএনও ফয়সাল রায়হান। 

অসহায় হতদরিদ্র মানুষের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের বিষয়টি সার্বক্ষনিক খোজ খবর নিয়ে কোনো ধরনের ঝামেলা বিহীনভাবে সম্পন্ন করেছেন। সরকারি দায়িত্বের পাশাপাশি উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন হতদরিদ্র, প্রতিবন্ধী, বৃদ্ধ-বৃদ্ধা, গরীর মেধাবী ছাত্র-ছাত্রীর পাশে সহযোগিতার হাত বাড়ানো প্রতিদিনের রুটিনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছেন ইউএনও ফয়সাল রায়হান । ৭ ডিসেম্বর সৈয়দপুর থেকে- দিনাজপুর সদরে ইউএনও দের বদলির তালিকায় তিনি থাকায়, এমনতায় অবস্থায় তার চলে যাওয়াতে সৈয়দপুরবাসি কোনোভাবে মেনে নিতে পাচ্ছে না।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy