কমলগঞ্জ ইসলামিক মিশন সেলাই মেশিন বিতরন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জে ইসলামিক মিশন শমশেরনগর এর উদ্যোগে জাতীয় যাকাত বোর্ডের মাধ্যমে সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই

2023-12-11T13:58:49+00:00
2023-12-11T13:58:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জ ইসলামিক মিশন সেলাই মেশিন বিতরন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ১:৫৮ পিএম   (ভিজিট : ২৩৯)
X

মৌলভীবাজারের কমলগঞ্জে ইসলামিক মিশন শমশেরনগর এর উদ্যোগে  জাতীয় যাকাত বোর্ডের মাধ্যমে সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

সোমবার  বেলা সাড়ে ১০টায় শমশেরনগর ইসলামিক মিশন কার্যালয়ে আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

শমশেরনগর ইসলামিক মিশন এর সিনিয়র মেডিকেল অফিসার ডা: মো: মোহেব্বুল হক এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মুমিনুল হক এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার  নির্বাহী অফিসার  জয়নাল  আবেদীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষক কর্মকতা হোসনে আরা তালুকদার, শমশেরনগর পুলিশ ফাঁড়ির এস আই কাশী শর্মা, দৈনিক বাংলাদেশ বুলেটিন  কমলগঞ্জ প্রতিনিধি আলমগীর হোসেন , খতিব রেলওয়ে জামে মসজিদ ইমাম মো: আলীমুল ইসলাম, সেলাই প্রশিক্ষক মো. আব্দুল খালিক। অভিভাবক, উপকারভোগী প্রশিক্ষণার্থী দু:স্থ মহিলা প্রমুখ। 

আলোচনা সভা শেষে শমশেরনগর ইসলামিক মিশন এর উদ্যোগে জাতীয় যাকাত বোর্ডের মাধ্যমে সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী দুঃস্থ ৯ জন মহিলাকে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy