রহনপুর মুক্ত দিবস পালিত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ১৯৭১ সালের স্বাধীনতা লাভের বিজয় উপলক্ষে রহনপুর মুক্ত দিবস পালিত হয়েছে। রহনপুর পৌরসভা দিবসটি উদযাপন উপলক্ষে

2023-12-11T15:14:29+00:00
2023-12-11T15:14:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রহনপুর মুক্ত দিবস পালিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৩:১৪ পিএম   (ভিজিট : ২০১)
X

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে  ১৯৭১ সালের স্বাধীনতা লাভের বিজয় উপলক্ষে রহনপুর মুক্ত দিবস পালিত হয়েছে। রহনপুর পৌরসভা দিবসটি উদযাপন  উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। 

১১ ডিসেম্বর সোমবার সকাল ১০-৩০ টায় রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয় এক বর্নাঢ্য শোভাযাত্রা। এর পূর্বে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত  আলোচনা। রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী,  মোস্তফা কামাল,  মাহতাবুল আলম নুরী  ও আবদুল মজিদ। শোভাযাত্রা  রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা  পরিষদ চত্বরে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

এছাড়া রহনপুর পৌর আওয়ামী লীগ দিবসটি উপলক্ষে  দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা  করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy