নবীনগরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ২

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে শফিনূর (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত ও

2023-12-20T14:09:44+00:00
2023-12-20T14:09:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ২
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ২:০৯ পিএম   (ভিজিট : ৩২৮)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর  উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে শফিনূর (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত ও  দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল বুধবার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার শিবপুর  ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় রাত সাড়ে ৯ টায় শফিনূরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। নিহত শফিনূর বাঘাউড়া গ্রামের হাফিজ মিয়ার ছেলে। শফিনুর শিবপুর বাজারে কাপড়ের ব্যবসা ছিল। আহত আবদুর রহমান ও ফয়জুল নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েক দিন আগে উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের অলেক শা'র ওরশে কথা কাটাকাটির জের ধরে সফিনূরের ছোট ভাই রুবেলকে মারধর করে বাঘাউড়া গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে ফয়জুর রহমান। ওই ঘটনার বিষয়ে মঙ্গলবার রাতে  রুবেলের বড় ভাই শফিনূর প্রতিপক্ষের ফয়জুর রহমানকে এ ঘটনা জিজ্ঞেস করতে গেলে ফয়জুল ও তার বড় ভাই কসাই আবদুর রহমানসহ বাড়ির লোকজন সফিনূরের উপর  হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে রুবেল ও তাদের পক্ষের লোকজন সেখানে গেলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আবদুর রহমান ও ফয়জুল নামে দু’জন আহত হয়।  তাদেরকে নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই সে রক্তক্ষরণে মারা গেছে। 
থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুড়ি উদ্ধার করা হয়েছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy