আল হেরা এ্যাসোসিয়েশনের ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীত বস্ত্র বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে ফ্রী মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয় সংগঠন আল হেরা

2023-12-22T16:39:49+00:00
2023-12-22T16:39:49+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আল হেরা এ্যাসোসিয়েশনের ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীত বস্ত্র বিতরণ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৯ পিএম   (ভিজিট : ১২৭)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে ফ্রী মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয় সংগঠন "আল হেরা" এ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের নৌকার মোড় সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মোঃ মকবুল হোসেন, ডাক্তার বাবলু মিয়া, সাংবাদিক খায়রুল খন্দকার, আল হেরা এ্যাসোসিয়েশন সভাপতি মোঃ শিপন সহ সংগঠনের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রায় অর্ধ শতাধিক মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।

আল হেরা এ্যাসোসিয়েশন সভাপতি মোঃ শিপন বলেন, মানুষদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি জানাতে এবং মানবিক আবেদন থেকেই প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয়ের জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন। এটি প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এজন্য তিনি এই ধরনের আরো ক্যাম্প, ঔষধ এবং অন্যান্য প্রয়োজনীয় জরুরী সেবা দিতে মানুষের কাছে পৌঁছে দেওয়ার নিমিত্তে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy