কালিহাতীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার হাতিয়া

2023-12-22T18:12:00+00:00
2023-12-22T18:12:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৬:১২ পিএম   (ভিজিট : ৯৪১)
X

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার হাতিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকালে মোটরসাইকেলে ৩ জন হাতিয়া রেল ক্রসিং পারাপার হওয়ার সময় চিত্রা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। পরে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।একজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

টাঙ্গাইল রেল স্টেশন পুলিশের উপ পরিদর্শক আকবর হোসেন জানান, দুই মোটরসাইকেল আরোহী ঘটনা স্থলেই মারা গেছে। অপর একজনকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তবে এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy