ভোটারদের লাইন দেখে বিএনপি আফসোস করবে: নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি অংশ না নেয়ায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

2024-01-03T19:40:59+00:00
2024-01-03T19:40:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভোটারদের লাইন দেখে বিএনপি আফসোস করবে: নসরুল হামিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ৭:৪০ পিএম   (ভিজিট : ২২৪)
X

বিএনপি অংশ না নেয়ায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (৩ জানুয়ারি) জিনজিরা এলাকায় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের লাইন দেখে বিএনপি আফসোস করবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেই বিএনপি বুঝবে, তারা ভুল করেছে।’
 
তিনি আরও বলেন, বিএনপি যে নির্বাচনে নেই, তার কোনো প্রভাবই পড়েনি ভোটের মাঠে।  নির্বাচনে মানুষ ভোট দিতে মুখিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।
 
এ সময় তিনি স্থানীয় শিক্ষিত তরুণ প্রজন্মের ভোটারদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy