তালতলীতে ভোট বর্জনের লিফলেট বিতরণ

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া বাজারে বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।আগামী

2024-01-04T19:41:30+00:00
2024-01-04T19:41:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তালতলীতে ভোট বর্জনের লিফলেট বিতরণ
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ৭:৪১ পিএম   (ভিজিট : ১১৭)
X

বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া বাজারে বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। 

আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জন সহ অসহযোগ আন্দোলন সফল করতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এ মিছিল বের করে। 

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতারা আগামী ৭ তারিখের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জন করতে ভোটারদের প্রতি আহ্বান জানান এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবী জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy