টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আজ শনিবার (২৭ জানুয়ারি) সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য

2024-01-27T19:18:15+00:00
2024-01-27T20:43:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ৭:১৮ পিএম  আপডেট: ২৭.০১.২০২৪ ৮:৪৩ পিএম  (ভিজিট : ৩২৩)
X

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আজ শনিবার (২৭ জানুয়ারি) সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মিজানুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ প্রতিষ্ঠার পর ড. এম এ ওয়াজেদ মিয়ার অসুস্থতা এবং তৎকালীন দেশের রাজনৈতিক বৈরি পরিবেশের কারণে সংগঠনটির কার্যক্রম শুধুমাত্র ঢাকা শহরেই দু-একটি অনুষ্ঠানের মাঝে সীমাবদ্ধ ছিল। তাঁর মৃত্যুর পর সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের গতিশীল নেতৃত্বে সংগঠনটি সারাদেশে তৃণমূল পর্যায়ে বিস্তৃত হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy