মানিকগঞ্জে ছাত্রলীগের উপজেলা কমিটি গঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি

2024-02-04T18:35:41+00:00
2024-02-04T18:35:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে ছাত্রলীগের উপজেলা কমিটি গঠিত
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৩৫ পিএম   (ভিজিট : ২৯৫)
X

মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

তিন মাসের জন্য গঠিত এ কমিটিতে হরিরামপুর উপজেলায় আমির হামজা জ্যোতি, শিবালয় উপজেলায় নাজমুল ইসলাম জান ও দৌলতপুর উপজেলায় এস. এম. আতায়োর রহমানকে আহ্বায়ক করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হরিরামপুর উপজেলায় ১২ সদস্য বিশিষ্ট কমিটিতে ১ জন আহ্বায়ক এবং ৫ জন যুগ্ম আহ্বায়ক ও ৬ জন সদস্য সমন্বয়ে গঠিত ।

শিবালয় উপজেলায় ১৬ সদস্যের কমিটিতে ১ জন আহ্বায়ক এবং ৭ যুগ্ম আহ্বায়ক ও ৮ জন সদস্য রয়েছেন। 

দৌলতপুর উপজেলায় ১৫ সদস্যের কমিটিতে ১ জন আহ্বায়ক এবং ৮ জন যুগ্ম আহ্বায়ক ও ৬ জন সদস্য করে কমিটি অনুমোদন করা হয়।

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম জানান, সংগঠনকে গতিশীল করতে হরিরামপুর এবং শিবালয় ও দৌলতপুর উপজেলা কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy