ঘাটাইলে ৫টি অবৈধ ইটভাটায় অভিযান, ২৭ লাখ টাকা জরিমানা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৫টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।সোমবার (৫ ফেব্রুয়ারি) টাঙ্গাইল

2024-02-05T20:58:32+00:00
2024-02-05T20:58:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে ৫টি অবৈধ ইটভাটায় অভিযান, ২৭ লাখ টাকা জরিমানা
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৫৮ পিএম   (ভিজিট : ২১৬)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৫টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তর ঘাটাইল উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় উপজেলার সিঙ্গুরিয়া ইউনিয়নের মেসার্স সুজন ব্রিকসকে  ৬ লাখ টাকা, মেসার্স সিয়াম ব্রিকসকে ৬ লাখ টাকা, মেসার্স স্বর্ণা ব্রিকস-২ কে ৬ লাখ টাকা এবং লোকের পাড়া ইউনিয়নের মেসার্স মিশাল ব্রিকসকে ৬ লাখ টাকা ও মেসার্স এম এস টি ব্রিকসকে ৩ লাখ টাকাকরে মোট ২৭ লাখ টাকা জরিমানা আদায় করে ইটভাটার কিলন ভেঙ্গে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। 

এসময় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ইটভাটা পরিচালনার জন্য মালিকগণকে নির্দেশনা প্রধান করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন জানান, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় অবৈধভাবে ইট তৈরি করায় ইটভাটাগুলো ধ্বংস করা হয়েছে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy