ঘাটাইলে দুই রাইস মিলকে জরিমানা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুই রাইস মিলকে মোট ১ লাখ টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ

2024-02-06T12:30:55+00:00
2024-02-06T12:30:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে দুই রাইস মিলকে জরিমানা
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৩০ পিএম   (ভিজিট : ১৭৬)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুই রাইস মিলকে মোট ১ লাখ টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ টাঙ্গাইল অধিদপ্তর। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) ঘাটাইল উপজেলায় কদমতলী ও আঠারদানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, লাইসেন্স ব্যাতীত অবৈধ্য প্রক্রিয়ায় ধারণ ক্ষমতার অতিরিক্ত চাল মজুদ, বিভিন্ন ব্রান্ডের প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় উপজেলার কদমতলী নিউ কাকুলী রাইসমিলকে ৬০,০০০/-(ষাট হাজার টাকা) ও আঠারদানা এলাকায় ধলেশ^রী এগ্রো ফুড মিলসকে ৪০,০০০/-(চল্লিশ হাজার টাকা) করে মোট ১ লাখ টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা জরিমানা করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  টাঙ্গাইল  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে পরিচালিত তদারকিমূলক অভিযানে সহায়তা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম । এ অভিযানে সহায়তা করেন টাঙ্গাইল জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।










Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy