সিরাজগঞ্জে পবিত্র শবে মিরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলার উদ্যোগে পবিত্র শবে মিরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

2024-02-08T14:11:26+00:00
2024-02-08T15:02:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে পবিত্র শবে মিরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ২:১১ পিএম  আপডেট: ০৮.০২.২০২৪ ৩:০২ পিএম  (ভিজিট : ১৮৪)
X

ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলার উদ্যোগে পবিত্র শবে মিরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১ সাড়ে টায় দিকে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন,উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস এম রফিবুল হাসান। 

ইমাম গণের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, আলেম-ওলামারাই ইসলামের সঠিক ব্যাখ্যা ও দাওয়াত দিতে পারেন। সাধারণ শিক্ষায় শিক্ষিত বা ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ ব্যক্তিরা ইসলামের ব্যাখ্যা দিলে তাতে অবশ্যই বিভ্রান্তি দেখা দিবে।

আজ ইসলামের নামে যে জঙ্গিবাদ ও সন্ত্রাস তা কুরআন-সুন্নাহর অপব্যাখ্যার কারণেই হচ্ছে। ইসলাম শান্তির ধর্ম। সাম্য ও সম্প্রীতির আহবান নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এ পৃথিবীতে আগমন করেছেন। পৃথিবী থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য বর্বরতা দূর করেছেন। শান্তির সমাজ প্রতিষ্ঠা করেছেন। সুতরাং ইসলামের নাম ব্যবহার করে যারা অশান্তি সৃষ্টি করছে, মানুষ হত্যা-করছে তাদের বিরুদ্ধে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ হতে হবে।

আলোচক ছিলেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল্লাহ  সরকার। তিনি বলেন, হজরত মুহাম্মদ (সা.)-এর ঊর্ধ্বলোকে পরিভ্রমণের ঐতিহাসিক ও অলৌকিক ঘটনার স্মারক দিবস শবে মিরাজ সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র। এই রাতেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) পবিত্র নগরী মক্কা থেকে ফেরেশতা জিবরাইল (আ.)-এর সঙ্গে সপ্তম আসমান পেরিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করে আবার পৃথিবীতে ফিরে আসেন। মহানবী (সা.)–এর এ সফরেই উম্মতে মোহাম্মদির জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন, সহকারী পরিচালক মোঃ আব্দুল বাছেদ। অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুণ আরকাম মাদ্রাসা শিক্ষক  হারিজুল ইসলাম। আলোচনা সভাটি সঞ্চালনা করেন ফিল্ড অফিসার মহিউদ্দিন আহমেদ।

পরে উপজেলা পর্যায়ে মসজিদের ইমাম, খতিব,এবং আলেম ওলামাদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গি বাদ প্রতিরোধ  এবং  সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় ফিল্ড সুপার ভাইজার মহিউদ্দিন খান সহ উপজেলা পর্যায়ের ইমাম গণ উপস্থিত ছিলেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy