কমলগঞ্জ বিয়ের গায়ে হলুদে বিপত্তি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের রেলিটিলায় গায়ে হলুদের অনুষ্ঠানে কনের গালে চুমু দিতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে

2024-03-06T14:44:04+00:00
2024-03-06T14:44:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জ বিয়ের গায়ে হলুদে বিপত্তি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ২:৪৪ পিএম   (ভিজিট : ৩৭০)
X

মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের রেলিটিলায় গায়ে হলুদের অনুষ্ঠানে কনের গালে চুমু দিতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করেছে আপন চাচাতো বোন। 

এসময় মেয়েকে রক্ষা করতে দৌড়ে আসলে কনের মায়ের মুখেও অস্ত্রের আচড় চালিয়ে গুরুতর আহত করেছে। আহত কনে ও মাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১১ ঘটিকায় ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শমশেরনগর চা বাগানের রেলিটিলার সুরনারায়নের কনে সীমা রেলি (২১) এর বিয়ে ছিল বুধবার। মঙ্গলবার রাতে সীমার গায়ে হলুদের আসর বসে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ঘরে আসার পর পাশ্ববর্তী ঘরের নেচু রেলি প্রকাশ বৃষ্টি (২৫) পিছনের দরজা দিয়ে কনে সীমা রেলিকে চুমু দিতে ডাক দেয়। এ সময়ে দরজা খুলে বের হলে নেচু রেলির হাতে থাকা ধারালো ছুরি দিয়ে কনে সীমা রেলির গলায় আছড় দিলে গুরুতর রক্তাক্ত হয়। সীমার চিৎকার শুনে ঘটনাস্থলে দৌড়ে গেলে মা রীনা রেলি (৫৮) এর মুখে ছুরি দিয়ে আঘাত করে। 

পরে কনে সীমা ও মা রীনা রেলিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হলে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে রেফার করেন। তবে চাচাতো বোনের সাথে কি নিয়ে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায় নি। স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত নেচু রেলিকে আটকের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই জাকির হোসেন বলেন, ঘটনা শুনে আমি বিয়ে বাড়িতে যাই এবং আসামি আটকের জন্য জোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy