ইউটিউব থেকে সরানো হলো ‘ট্রান্সজেন্ডার’ ইস্যুতে বানানো সেই নাটক

বিনোদন প্রতিবেদক

বিনোদন

রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত আলোচিত ‘রূপান্তর’ নাটকটি অনলাইন থেকে সরিয়ে ফেলেছে প্রযোজনা প্রতিষ্ঠান। রূপান্তর নাটক নিয়ে নানাভাবে সামাজিক

2024-04-16T20:21:02+00:00
2024-04-16T20:43:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইউটিউব থেকে সরানো হলো ‘ট্রান্সজেন্ডার’ ইস্যুতে বানানো সেই নাটক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৮:২১ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৪ ৮:৪৩ পিএম  (ভিজিট : ৪৫২)
X

রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত আলোচিত ‘রূপান্তর’ নাটকটি অনলাইন থেকে সরিয়ে ফেলেছে প্রযোজনা প্রতিষ্ঠান। রূপান্তর নাটক নিয়ে নানাভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়। এই নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নিহার আহমেদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হচ্ছে- ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নাটকটি বানানো হয়েছে। আরেকটি পক্ষ বলছে ট্রান্সজেন্ডার ইস্যুকে কেন্দ্র করে না জেনেই পরিচালক মনগড়া কথা বলছেন। অন্য একটি পক্ষ দাবি করছে, ট্রান্সজেন্ডার কনসেপ্টকে প্রচারণা করা হচ্ছে।

মঙ্গলবার দিনভর এই নাটক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সমালোচনা চলতে থাকে। নাটকের পক্ষে বিপক্ষে কথাও চলতে থাকে। তবে নাটকের বিষয়বস্তু নিয়ে অভিযোগ যাচাই করার আগেই ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নেওয়া হয়েছে।
 
এদিকে এ বিষয়ে নাটকের পরিচালক রাফাত মজুমদার রিঙ্কুকে ফোন দেওয়া হলে তিনি ধরেননি। ফলে নাটকটি নিয়ে কী ধরণের জটিলতা তৈরি হয়েছে, কেনইবা ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো তা জানা যায়নি।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy