নন্দীগ্রামে ১৪টি মসজিদ ও মন্দির উন্নয়ন কাজের বিল প্রদান

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার আওতায় ঠিকাদার মাধ্যমে ১৪টি মসজিদ ও মন্দির উন্নয়ন কাজের বিল প্রদান করা হয়েছে।এ উপলক্ষ্যে বুধবার

2024-04-17T17:08:31+00:00
2024-04-17T17:08:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নন্দীগ্রামে ১৪টি মসজিদ ও মন্দির উন্নয়ন কাজের বিল প্রদান
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৫:০৮ পিএম   (ভিজিট : ১১৮)
X

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার আওতায় ঠিকাদার মাধ্যমে ১৪টি মসজিদ ও মন্দির উন্নয়ন কাজের বিল প্রদান করা হয়েছে। 

এ উপলক্ষ্যে বুধবার (১৭ এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে উক্ত বিল প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, নন্দীগ্রাম পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি আতোয়ার হোসেন মান্না প্রমুখ। সেসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, উপসহকারী প্রকৌশলী অসিম কুমার সরকার, কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ৭টি মসজিদ ও ৭টি মন্দির উন্নয়ন কাজের ১৬ লাখ ৪ হাজার ৬১৪ টাকা ৭ পয়সার বিল প্রদান করা হয়েছে। 

নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, নন্দীগ্রাম শহরের সার্বিক উন্নয়নের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় ৭টি মসজিদ ও ৭টি মন্দির উন্নয়ন কাজে গুরুত্ব দেওয়া হয়। ঠিকাদারের মাধ্যমে উন্নয়নমূলক কাজগুলো করা হয়েছে। আগামীদিনেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy