সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জ সদর ও তাড়াশ উপজেলা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকালে সদরের যমুনা সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদ

2025-07-14T19:16:39+00:00
2025-07-14T19:16:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৭:১৬ পিএম   (ভিজিট : ১০২)
X

সিরাজগঞ্জ সদর ও তাড়াশ উপজেলা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে সদরের যমুনা সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণপাশে মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে একজনের এবং তাড়াশের ঈশ্বরপুর গ্রাম থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

মৃতদের মধ্যে একজনের পরিচয় পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- তাড়াশের ঈশ্বরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মো. শান্ত (২০)। সে এলাকায় নরসুন্দরের কাজ করতো।

আর আরেকজনের বয়স আনুমানিক ৩৫ বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি।

সদর থানার এসআই শফিউল আলম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড়ে অবস্থিত সয়দাবাদ রেলওয়ে ষ্টেশনের দক্ষিনপাশে মহাসড়ক সংলগ্ন খোলা ড্রেনের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। তার মাথা ও পায়ে আঘাতের চিহ্ন আছে। তাকে কেউ হত্যা করে মরদেহ ফেলে রেখেছে, নাকি মহাসড়কে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, ঈশ্বরপুর গ্রামের সকালে নিজ ঘর থেকে শান্তর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy