নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে চার লক্ষ টাকা জরিমানা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বড় বাজারে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গিরিধারী এবং নিউ গিরিধারী এই দুইটি মিষ্টি ও

2024-04-18T12:16:42+00:00
2024-04-18T12:16:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে চার লক্ষ টাকা জরিমানা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ১২:১৬ পিএম   (ভিজিট : ২১১)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বড় বাজারে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গিরিধারী এবং নিউ গিরিধারী এই দুইটি মিষ্টি ও দইয়ের দোকানে অতিরিক্ত মূল্য ও ওজনে কম দেওয়ার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২টি দোকানকে দেড়লক্ষ টাকা জরিমানা করা হয়। 

অন্যদিকে বড় বাজারে অবস্থিত একটি সরিষার তেলের মিলকে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত  তেল উৎপাদন ও বাজারজাতকরণ এবং আরো বেশ কিছু অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় উক্ত তেলের মিলকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙায় জনতা ব্রিকসকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় বিএসটিআইয়ের পরিদর্শক ও নবীনগর থানার পুলিশ উপস্থিত ছিলেন। এছাড়া নবীনগর বাজারে যানবাহন ও জনসাধারণের চলাচলের পথ সহজ করতে রাস্তার উপরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছা। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy