নারায়ণগঞ্জে বাসচাপায় বাবা ও ছেলে নিহত,আহত মা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের বন্দরে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় একই পরিবারের বাবা-ছেলে নিহত ও মা আহত হয়েছেন। আজ শনিবার সকালে

2024-04-20T15:19:17+00:00
2024-04-20T15:19:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে বাসচাপায় বাবা ও ছেলে নিহত,আহত মা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৩:১৯ পিএম   (ভিজিট : ২০৯)
X

নারায়ণগঞ্জের বন্দরে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় একই পরিবারের বাবা-ছেলে নিহত ও মা আহত হয়েছেন। আজ শনিবার সকালে বন্দর উপজেলার কেওঢালা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ঝালকাঠির সদর উপজেলার খাজুরা গ্রামের সুরেষ ডাকুয়া (৩৫) ও তাঁর ছেলে রোকেশ ডাকুয়া (৭)। আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে রোকেশের মা নিপু রায় (৩০)। দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক নওফেল।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে আহত নিপু রায় বলেন, ‘গত শনিবার ঝালকাঠি থেকে স্বামী-সন্তান নিয়ে নারায়ণগঞ্জের বন্দরে বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে পুজো দিতে আসি। সেখান থেকে আজকে সকালে ঝালকাঠি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।’ 

নিপু রায় আরও বলেন, ‘কেওঢালা বাস স্ট্যান্ডে সড়ক পারাপারের সময় আমার স্বামী ও ছেলে একসঙ্গে হাত ধরে পার হচ্ছিল। আমি ব্যাগ নিয়ে পেছনে হাঁটছিলাম। এ সময় একটি দ্রুতগামী বাস আমাদের চাপা দিয়ে পালিয়ে যায়।’ 

আহতদের হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় কমিউনিটি পুলিশের সদস্য মনির হোসেন। তিনি বলেন, ‘দুর্ঘটনায় সঙ্গেসঙ্গে শিশুটি মারা যায়। আমরা গুরুতর আহত অবস্থায় বাকি দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। পরে ডাক্তাররা সুরেষকে মৃত ঘোষণা করেন।’ 

উপপরিদর্শক নওফেল বলেন, ‘দুর্ঘটনার পরপরেই বাস চালক দ্রুত পালিয়ে যান। গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। শিশুর লাশ ঘটনাস্থল থেকে হাইওয়ে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy