বৃষ্টির জন্য গলাচিপায় ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

সারাদেশের ন্যায় পটুয়াখালীতে গত কয়েক সপ্তাহ ধরে তাপদাহ বিরাজ করছে। এতে করে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। কৃষক বা

2024-04-28T17:30:44+00:00
2024-04-28T17:30:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৃষ্টির জন্য গলাচিপায় ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ৫:৩০ পিএম   (ভিজিট : ১৫০)
X

সারাদেশের ন্যায় পটুয়াখালীতে গত কয়েক সপ্তাহ ধরে তাপদাহ বিরাজ করছে। এতে করে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। কৃষক বা শ্রমিকরা দীর্ঘ সময় কাজ করতে পারছে না। ক্ষতির সম্মুখিন হচ্ছে ফসলের ক্ষেত ও পুকুরের মাছ। 

এ নাভিশ্বাস গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য মহান আল্লাহর সন্তুষ্টির আশায় গলাচিপায় ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় গলাচিপা পৌরসভার ২নং ওয়ার্ডের জৈনপুরী খানকা কমপ্লেক্সের ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে দুই রাকাত নামাজ আদায় করা হয়েছে। এতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন পৌরসভার কাজী মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ হুমায়ুন কবির। নামাজে উপজেলার বিভিন্ন এলাকার নানা বয়সের মানুষ অংশ নেয়। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে সবার আকুতিতে আমীন আমীন শব্দে চোখের পানি ফেলে বৃষ্টি কামনায় ফরিয়াদ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy