খুলনায় স্বর্ণের বারসহ আটক ১

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

ভারতে পাচার করতে আনা ৬৩৫ গ্রাম ওজনের সাড়ে ৬ পিছ সোনার বার উদ্ধার করেছে পুলিশ। সোনা বহনকারী আবু

2024-05-02T14:16:03+00:00
2024-05-02T14:32:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় স্বর্ণের বারসহ আটক ১
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ২:১৬ পিএম  আপডেট: ০২.০৫.২০২৪ ২:৩২ পিএম  (ভিজিট : ৩৯৪)
X

ভারতে পাচার করতে আনা ৬৩৫ গ্রাম ওজনের সাড়ে ৬ পিছ সোনার বার উদ্ধার করেছে পুলিশ। সোনা বহনকারী আবু কালাম (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০২ মে) বেলা ১১ টার দিকে খুলনার বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া মোড়ে একটা বাসে তল্লাশি চালিয়ে সোনার বার উদ্ধার করা হয়।

নগরীর লবনচরা থানার ওসি মোঃ মোমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকার কেরানীগঞ্জ থেকে ইমাদ পরিবহনের একটি বাসে করে সাতক্ষীরা যাচ্ছিলেন আবু কালাম। তার জুতার চামড়ার মধ্যে ছিলো সাড়ে ছয় পিছ সোনার বার, যার ওজন ৬৩৫ গ্রাম।

গোপন সংবাদের ভিত্তিতে বাস থামিয়ে আবু কালামকে তল্লাশি করা হয়। এসময় তার জুতার মধ্যে থেকে সোনার বার উদ্ধার হয়।

এই ঘটনায় লবনচরা থানায় একটি স্বর্ণ পাচার মামলা দায়ের হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy