সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস পরিচালক

মোরেলগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

পূর্ব সুন্দরবনের লতিফের সিলা এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সোমবার বেলা ১০.৪০ মিনিটে ফায়ার সার্ভিসের পরিচালক

2024-05-06T17:17:05+00:00
2024-05-06T17:18:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস পরিচালক
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৫:১৭ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৪ ৫:১৮ পিএম  (ভিজিট : ৩২৪)
X

পূর্ব সুন্দরবনের লতিফের সিলা এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সোমবার বেলা ১০.৪০ মিনিটে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেইনটেনেন্স লে. কর্নেল তাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণের কথা ঘোষণা করেন। তিনি বরেন, '১০.৩৫ টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 

নৌবাহিনীর কর্মকর্তা কমান্ডার মো. বাশারুল ইসলাম, চাঁদপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক(এসিএফ) রানা দেব, মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো৷ আশিকুর রহমান,  উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন। 

ফায়ার সার্ভিসের পরিচালক আরও বলেন, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। কোথাও আগুনোর ফুলকি বা ধোঁয়া নেই। তবে, ফায়ার সার্ভিসের কর্মীরা আরও ২ দিন কাজ করবে কালো ছাই সাদা করার জন্যে। এর পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বন ত্যাগ করবে

তিনি বলেন, ১০.৩৫ টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রবিবার থেকে টানা ৪৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বনবিভাগ, বিমানবাহিনী ও স্থানীয় শতশত স্বেচ্ছাসেবক। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy