শেরপুরে ভারতীয় মদসহ ৩ কারবারি আটক

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৫০ বোতল মদসহ ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার

2024-05-06T20:09:31+00:00
2024-05-06T20:09:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেরপুরে ভারতীয় মদসহ ৩ কারবারি আটক
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৮:০৯ পিএম   (ভিজিট : ২৩৭)
X

শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের  অভিযানে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৫০ বোতল মদসহ ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার দুপুরে শেরপুর সদর থানাধীন সূর্যদী তেতুলতলা বাজারে জনৈক আংগুর মিয়ার চা দোকানের সামনে শেরপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মাদক ব্যবসায়ী শেরপুর সদর উপজেলার বাধা তেগরিয়া গ্রামের গোপাল মিয়ার ছেলে জিহান (২০), একই গ্রামের নুর ইসলামের ছেলে মোস্তফা কামাল(১৯),ঝিনাইগাতী উপজেলার বাঐবাধা গ্রামের রফিজুলের ছেলে ফেরদৌস (১৯)।

এ ব্যাপারে ডিবির(ওসি) আবুল কালাম আজাদ বলেন,ডিবির চৌকস উপ- পুলিশ পরিদর্শক (এসআই) মো. সাইফুল মালেক সহকারী উপ-পুলিশ পরিদর্শক এএসআই মো. ওমর ফারুক এর যৌথ অভিযানে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে মাদকসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে। মাদক উদ্ধারের ঘটনায় শেরপুর সদর থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy