মৌলভীবাজার পুনাকের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজার জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগ দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।শনিবার

2024-05-18T21:22:41+00:00
2024-05-18T21:22:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মৌলভীবাজার পুনাকের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৯:২২ পিএম   (ভিজিট : ২৪৪)
X

মৌলভীবাজার জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগ দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে নতুন নারী ব্যারাকের অডিটোরিয়ামে জেলার সাত উপজেলার সাত জন নারীকে সাতটি সেলাই মেশিন বিতরন করা হয়। 

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন। মৌলভীবাজার জেলা পুনাকের সভানেত্রী মোছাঃ শারমিন আখতার বানুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ পুনাকের উপদেষ্টা রোকেয়া খাতুন। 

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে পুনাক সভানেত্রী বলেন, ‘পর্যায়ক্রমে পুলিশ পরিবারের সদস্য এবং সকল নারী পুলিশ সদস্যদের পুনাকের সাথে যুক্ত করে বিভিন্ন হস্তশিল্পের কাজের মাধ্যমে পুলিশ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’ 

এরপর পুলিশ লাইন্স প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy