বাবার হত্যার বিচার চাই: এমপি আনারের মেয়ে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আমার বাবা নেই, আজ আমরা এতিম হয়ে গেছি। এভাবেই কান্না জড়িত কণ্ঠে বাবা এমপি আনোয়ারুল আজিমের হত্যাকারীদের বিচার

2024-05-22T14:45:54+00:00
2024-05-22T14:49:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাবার হত্যার বিচার চাই: এমপি আনারের মেয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ২:৪৫ পিএম  আপডেট: ২২.০৫.২০২৪ ২:৪৯ পিএম  (ভিজিট : ২৬৮)
X

আমার বাবা নেই, আজ আমরা এতিম হয়ে গেছি। এভাবেই কান্না জড়িত কণ্ঠে বাবা এমপি আনোয়ারুল আজিমের হত্যাকারীদের বিচার চাইলেন মেয়ে মুমতারিন ফেরদৌস।

বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমার বাবার হত্যার বিচার চাই। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে এইটা আমি দেখতে চাই। আমরা কাউকে সন্দেহ করছি না। তবে আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের আমি দেখতে চাই।

গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে উত্তরের বরানগরে বন্ধুর বাড়িতে ছিলেন আনার। ১৩ মে তিনি কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি। 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy