ঘূর্ণিঝড়ের পরপরই তাপপ্রবাহ নিয়ে নতুন যে দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আবহাওয়া অফিসের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট ও তার কাছাকাছি এলাকায় স্থল নিম্নচাপটি অবস্থান করছে। বৃষ্টি ঝরিয়ে এটি

2024-05-28T14:13:27+00:00
2024-05-28T18:44:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘূর্ণিঝড়ের পরপরই তাপপ্রবাহ নিয়ে নতুন যে দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ২:১৩ পিএম  আপডেট: ২৮.০৫.২০২৪ ৬:৪৪ পিএম  (ভিজিট : ৪২৬)
X

আবহাওয়া অফিসের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট ও তার কাছাকাছি এলাকায় স্থল নিম্নচাপটি অবস্থান করছে। বৃষ্টি ঝরিয়ে এটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে যেতে পারে।

কয়েক দিনের ভারি বর্ষণে আপাতত কেটেছে গরমের তীব্রতা। তবে তাপমাত্রা আবারও বাড়তে পারে বলছে আবহাওয়া অফিস। যদিও এপ্রিল ও মে মাসের মতো পরিস্থিতি তৈরি হবে না বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এসময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।
বুধবার (২৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
 
পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস বলছে, সারা দেশে মঙ্গলবার দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বুধবার আবারও দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। 

এ ছাড়া বৃহস্পতিবার (৩০ মে) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy