‘কৃষ্ণচূড়ার আগুনে, লাগে রঙ ফাগুনে’

বিনোদন ডেস্ক

বিনোদন

চিত্রনায়িকা পরীমনি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। মাঝেমধ্যেই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের

2024-05-29T17:11:16+00:00
2024-05-29T17:11:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘কৃষ্ণচূড়ার আগুনে, লাগে রঙ ফাগুনে’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ৫:১১ পিএম   (ভিজিট : ৩০০)
X

চিত্রনায়িকা পরীমনি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। মাঝেমধ্যেই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। 

এরই ধারাবাহিকতায় এবার কৃষ্ণচূড়ার সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করলেন এ অভিনেত্রী। যেখানে কৃষ্ণচূড়ার লালে রঙিন হলেন নায়িকা।
ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর ক্যাপশনে লিখেছেন, ‘কৃষ্ণচূড়ার আগুনে, লাগে রঙ ফাগুনে এই মনে, এই বনে।’
ছবিতে দেখা যায়, খোঁপায় কাঠগোলাপ, কানে কৃষ্ণচূড়া; নীল শাড়িতে পাহাড়ি নারীদের সাজে পরী মনি। চোখ বন্ধ করে নাক গুঁজে রেখেছেন কৃষ্ণচূড়ায়।
দৃশ্যত লাল কৃষ্ণচূড়ার স্পর্শে রীতিমতো আগুনে জ্বলে উঠেছেন এই নায়িকা; ছড়িয়ে দিয়েছেন সৌন্দর্যের মুগ্ধতা। ফেসবুকে ছবিটি শেয়ার করার পর ভক্তরা সেখানে তার রূপের প্রশংসা করতে শুরু করেন। 
কেউ কেউ লিখেছেন,  ‘এত্ত মানিয়েছে, প্রকৃতির মাঝে মিশে গেছেন।’ কেউ লিখেছেন, ‘ফুলের মতোই সুন্দর তুমি।’ কারো মতে, পরীমনির ছোঁয়ায় কৃষ্ণচূড়াগুলো ধন্য।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy