লালমোহনে প্রধানমন্ত্রীর ত্রাণ পেল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা

লালমোহন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার সকালে লালমোহন উপজেলা প্রশাসন এবং

2024-05-29T19:19:34+00:00
2024-05-29T19:19:34+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
লালমোহনে প্রধানমন্ত্রীর ত্রাণ পেল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তরা
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ৭:১৯ পিএম   (ভিজিট : ৩০১)
X

ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে লালমোহন উপজেলা প্রশাসন এবং দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে বদরপুর, ফরাজগঞ্জ, ধলীগৌরনগর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

এদিন প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, লালমোহন থানার অফিসার ইনচার্জ এস এম মাহবুব উল আলম, পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. রায়হান মাসুমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy