তালতলীতে রেমালে ক্ষতিগ্রস্ত রাখাইনদের মাঝে ত্রাণ বিতরণ

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

রগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শতাধিক রাখাইন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার

2024-06-01T19:10:06+00:00
2024-06-01T19:10:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তালতলীতে রেমালে ক্ষতিগ্রস্ত রাখাইনদের মাঝে ত্রাণ বিতরণ
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৭:১০ পিএম   (ভিজিট : ১৫৯)
X

রগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শতাধিক রাখাইন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার নামিশিপাড়া এলাকায় এ ত্রান সামগ্রী বিতরণ করে ইউএনও সিফাত আনোয়ার তুমপা।

জানা যায়, এ উপজেলার ঘরবাড়ি ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে। ঘূর্ণিঝড় রিমাল শেষে ক্ষতিগ্রস্ত রাখাইন সম্প্রদায়ের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন উপজেলা প্রশাসন। নিশনবাড়িয়া ইউনিয়নের নামিশিপাড়া এলাকার ক্ষতিগ্রস্থ শতাধিক রাখাইন সম্প্রদায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল  ও লবন ১ কেজি। এছাড়াও শিশু খাদ্য ও গো’খাদ্য বিতরণ করা হয়েছে। 

উপজেলা নিবার্হী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম স্যারের নির্দেশে প্রতিটি ইউনিয়নে  ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। এরই ধারাবাহিকতায় গতকাল ক্ষতিগ্রস্ত রাখাইনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy