সৌদিতে হজ করতে পৌঁছেছেন প্রায় ৫৭ হাজার হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদিতে পৌঁছেছেন ৫৬ হাজার ৫৫৯ জন হজযাত্রী। মোট ১৪৬টি ফ্লাইটে এসব

2024-06-03T10:11:12+00:00
2024-06-03T10:11:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সৌদিতে হজ করতে পৌঁছেছেন প্রায় ৫৭ হাজার হজযাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ১০:১১ এএম   (ভিজিট : ১৪২)
X

পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদিতে পৌঁছেছেন ৫৬ হাজার ৫৫৯ জন হজযাত্রী। মোট ১৪৬টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদিতে পৌঁছান। 

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক। এ পর্যন্ত মোট ১৪৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৪টি, সৌদি এয়ারলাইনসের ৪৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে। গতকাল পর্যন্ত মোট ফ্লাইটের ৬৮ দশমিক ১ শতাংশ ফ্লাইট আর মোট হাজযাত্রীদের মধ্যে ৬৭ শতাংশ সৌদি পৌঁছেছেন।

এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের মারা যাওয়াদের মধ্যে মক্কায় সাতজন এবং মদিনায় দুইজন। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy