দাম কমল এলপিজি সিলিন্ডারের

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ভোক্তাপর্যায়ে ৩০ টাকা কমিয়ে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩ মে)

2024-06-03T15:06:53+00:00
2024-06-03T15:20:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাম কমল এলপিজি সিলিন্ডারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪, ৩:০৬ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৪ ৩:২০ পিএম  (ভিজিট : ৫৮৯)
X

ভোক্তাপর্যায়ে ৩০ টাকা কমিয়ে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩ মে) এ দাম নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

গত মে মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ছিল ১৩৯৩ টাকা। আর অটোগ্যাস লিটার প্রতি দাম ছিল ৬৩.৯২ টাকা।

নতুন এ দর ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, আবুল খায়ের মো. আমিনুর রহমান, ড. মো. হেলাল উদ্দিন, কমিশনের সচিব ব্যারিস্টার খলিলুর রহমান।

২০২১ সালের ১২ এপ্রিলের আগে পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। ১২ এপ্রিল দর ঘোষণার সময় বলা হয় আমদানিনির্ভর এই জ্বালানি সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তি মূল্য ধরা হবে। 

সৌদির দর ওঠা-ওঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। এরপর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।



 





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy