যেসব জেলায় টানা কয়েকদিন বৃষ্টির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

আবহাওয়া

উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশ উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দর সমূহের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে

2024-06-19T17:11:22+00:00
2024-06-19T17:50:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যেসব জেলায় টানা কয়েকদিন বৃষ্টির সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০২৪, ৫:১১ পিএম  আপডেট: ১৯.০৬.২০২৪ ৫:৫০ পিএম  (ভিজিট : ২৫৯)
X

উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশ উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দর সমূহের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। 

দেশের চার সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টি হতে পারে। এই সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। 

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন (৩) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: সাইবার ক্রাইমে যাবেন সেই রাজস্ব কর্মকর্তা মতিউর

উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 

আজ বুধবার সকাল ৯টা থেকে দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সাতদিন সারা দেশে বৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রাও কম থাকতে পারে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানা গেল

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

মাদারীপুর, পাবনা, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলা সমূহের ওপর দিয়ে বয়ে চলা মৃদু তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। 

আগামী বৃহস্পতি ও শুক্রবারও সারা দেশে বৃষ্টি হতে পারে। পাশাপাশি কমতে পারে তাপমাত্রা। এই সময়ে দেশের কোথাও তাপপ্রবাহের শঙ্কা নেই। 





Loading...
Loading...


আবহাওয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy