টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে নালিতাবাড়ীর বিভিন্ন এলাকা প্লাবিত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

গত কয়েক দিনের টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই ও

2024-07-02T20:04:38+00:00
2024-07-02T20:04:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে নালিতাবাড়ীর বিভিন্ন এলাকা প্লাবিত
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৮:০৪ পিএম   (ভিজিট : ১৭৭)
X

গত কয়েক দিনের টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার  ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। সেসাথে নদীতীর উপচে  প্রবল স্রোতে ঘর-বাড়িতে ঢলের পানি ঢুকছে। পৌরশহরের গড়কান্দা নতুন বাসষ্ট্যান্ড এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার আশংকা করা হচ্ছে। 

মঙ্গলবার (২ জুলাই) সকালে চেল্লাখালী নদীর বারোমারী বাজার পয়েন্টে ৩১৪ সেন্টিমিটার ও ভোগাই নদীর নালিতাবাড়ী পয়েন্টে ৪৭ সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। পানি উন্নয়ন বোর্ডের গেজ পাঠক আলমগীর হোসেন ও মুকুল মিয়া এ তথ্য জানান। 

জানা গেছে, গত রোববার থেকে নালিতাবাড়ী উপজেলায় ভারি বর্ষণ শুরু হয়। ৩ দিনের টানা ভারি বর্ষণ ও উজানে ভারতের মেঘালয় ও আসাম রাজ্য থেকে বয়ে আসা ভোগাই ও চেল্লাখালী নদীতে প্রবল স্রোতে পাহাড়ি ঢল নামে। 

এসময় ভোগাই নদীর খালভাঙা, গড়কান্দা নতুন বাসস্ট্যান্ড, গোবিন্দনগর এবং চেল্লাখালী নদীর সন্ন্যাসীভিটা ও গোল্লারপাড় এলাকায় নদীতীর উপচে লোকালয়ে প্রবল বেগে ঢলের পানি ঢুকছে। এতে ওই এলাকার প্রায় দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারী বর্ষণ চলছে। বৃষ্টি অব‍্যাহত থাকলে বন‍্যার আশংকা রয়েছে।

অপরদিকে, নালিতাবাড়ী- গাজীরখামার- শেরপুর সড়কে পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 

ভুক্তভোগীরা বলেন, ঢলের পানিতে নিম্নাঞ্চলের কৃষকের আমন ধানের বীজতলা, সবজিখেত ও অসংখ্য পুকুরের মাছ ভেসে গেছে। ঢলের পানি নেমে গেলে প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, নালিতাবাড়ী উপজেলার দুটি নদীতে পাহাড়ী ঢলের পানি নদীর কিনারা উপচে গিয়ে বসতবাড়িতে পানি প্রবেশ করেছে। তবে এ পানি সাময়িক বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি থামলে দ্রুত পানি নেমে গিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরবে আসবে। ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy