ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকশাই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে

2024-07-07T18:30:13+00:00
2024-07-07T18:30:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুলাই, ২০২৪, ৬:৩০ পিএম   (ভিজিট : ২২৫)
X

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকশাই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কসবা থানার ওসি রাজু আহমেদ। 

নিহতরা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার পারভেজ (২৫), একই এলাকার বাপ্পি (২৬)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মহাসড়কে চারলেন সড়ক নির্মাণ কাজের জন্য সকাল থেকে সড়কের দুইপাশে গাছ কাটার কাজ চলছে। দুপুরে কিছু গাছ ক্রেন দিয়ে ট্রাকে উঠানোর সময় সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

কসবা থানার ওসি রাজু আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy