বহদ্দারহাটে সহিংসতার মূল পরিকল্পনাকারী সরোয়ার গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের বহদ্দারহাটে সহিংসতার পরিকল্পনাকারী চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, ১৮ মামলার আসামী মোঃ সরোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ৷ সরোয়ার কুখ্যাত শিবির

2024-07-28T20:14:24+00:00
2024-07-28T20:16:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বহদ্দারহাটে সহিংসতার মূল পরিকল্পনাকারী সরোয়ার গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২৮ জুলাই, ২০২৪, ৮:১৪ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৪ ৮:১৬ পিএম  (ভিজিট : ৭৫৭)
X

চট্টগ্রামের বহদ্দারহাটে সহিংসতার পরিকল্পনাকারী চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, ১৮ মামলার আসামী মোঃ সরোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ৷ সরোয়ার কুখ্যাত শিবির ক্যাডার সাজ্জাদের সাবেক সহযোগী৷ 

শনিবার (২৭ জুলাই) নগরীর বায়েজিদ বোস্তামী থানার বালুচড়া এলাকা থেকে চট্টগ্রামের শিবির ক্যাডার মো. সরোয়ারকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত (ওসি) জাহিদুল কবীর বাংলাদেশ বুলেটিনকে বলেন, গত ১৮ জুলাই কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে নগরীর বহদ্দারহাটে সহিংসতার ঘটনা তদন্তে এর মূল পরিকল্পনাকারী হিসেবে সরোয়ারের নাম উঠে এসেছে। এর ভিত্তিতে সাড়াশি অভিযান চালিয়ে বালুচড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ১৮ জুলাই বহদ্দারহাট এলাকায় কোটা আন্দোলনের আড়ালে একদল দুষ্কৃতকারী ব্যাপক নাশকতা চালায়। এসময় পুলিশের সাথে দুষ্কৃতকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে৷ সেদিন বহদ্দারহাট পুলিশ বক্সে আগুন দেয়ার পাশাপাশি চান্দগাঁও থানাতেও হামলা চালানো হয়৷ এই ঘটনায় ২ জন নিহত হয়৷ ১০ পুলিশ সদস্য সহ আহত হয় অর্ধশতাধিক। 

এর আগে ১৫ জুলাই বাংলাদেশ বুলেটিনে শীর্ষ "সন্ত্রাসী সরোয়ার ফের সক্রিয় : থানায় অভিযোগ" শিরোনামে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়৷ সেই প্রতিবেদনে চান্দগাঁও থানা এলাকায় শিবির ক্যাডার সরোয়ারের তৎপরতার বিস্তারিত তুলে ধরা হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy