মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

মুন্সিগন্জ প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জ শহরের থানারপুল চত্বরে আন্দোলনকারী ও আওয়ামীলীগ কর্মীদের সংঘের সংঘর্ষ হয়েছে। এতে ২ জন নিহত হয়েছে। গুলিবিদ্ধসহ আহত

2024-08-04T12:22:07+00:00
2024-08-04T14:10:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
মুন্সিগন্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ আগস্ট, ২০২৪, ১২:২২ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৪ ২:১০ পিএম  (ভিজিট : ১৯৫)
X

মুন্সীগঞ্জ শহরের থানারপুল চত্বরে আন্দোলনকারী ও আওয়ামীলীগ কর্মীদের সংঘের সংঘর্ষ হয়েছে। এতে ২ জন নিহত হয়েছে। গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ৩০ জন। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে কমপক্ষে ৫ টি মোটর বাইক।

রবিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে এ রিপোর্ট লেখার সময় বেলা সাড়ে ১১ টা পর্যন্ত আন্দোলনকারী ও আ:লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যাচ্ছে।

জানা গেছে, সকাল ১০ টার দিকে শহরের থানারপুল এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীরা জড়ো হলে সেখানে আ'লীগ নেতাকর্মীরা চলে আসে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পরে। এর পরপরই আন্দোলনকারীরা সেখানে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে থানারপুল এলাকায় অবস্থান নিলেও এখনও উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল ২ জনের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে গুলিবিদ্ধসহ অসংখ্য আহত রোগী রয়েছে। হাসপাতালের ২ জনের মরদেহ রয়েছে। এদের বয়স ২২ থেকে ২৫ বছর। তবে পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুর ইসলাম জানান, উভয়পক্ষকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy