খুবিতে শহিদ মীর মুগ্ধ তোরণ বানানোর দাবি

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম শহিদ মীর মুগ্ধ তোরণ করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যলেয়র শিক্ষার্থী ও শিক্ষকরা। প্রস্তাবনার আলোকে

2024-08-17T19:34:02+00:00
2024-08-17T19:34:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুবিতে শহিদ মীর মুগ্ধ তোরণ বানানোর দাবি
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৭:৩৪ পিএম   (ভিজিট : ২৬৪)
X

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম শহিদ মীর মুগ্ধ তোরণ করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যলেয়র শিক্ষার্থী ও শিক্ষকরা। প্রস্তাবনার আলোকে শনিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শহিদ মীর মুগ্ধ তোরণ লেখা টানিয়ে দেওয়া হয়েছে।

এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মো. হায়দার আলী বিশ্বাস, প্রফেসর ড. মো. নুরুন্নবী, প্রফেসর শেখ মাহামুদুল হাসান, প্রফেসর ড মো. নুর আলম, প্রফেসর  শরীফ মো. থান আবুল ফজল, ইমতিয়াজ মাশরুর প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানান, গত ১৮ জুলাই ঢাকার উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে শহিদ হন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিন থেকে স¤প্রতি স্নাতক পাস করার শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তাই তার স্মৃতির উদ্দেশ্যে এই নাম প্রস্তাব করা হয়। 

মাহফুজুর রহমান মুগ্ধের বাড়ি ঢাকার উত্তরায়। সে খুলনা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এরপর সে ঢাকায় অবস্থিত বাংলাদেশ ইউনর্ভাসিটি অব প্রফেসনালস -এ (বিইউপি) মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। কোটা বিরোধী আন্দোলনে মুগ্ধ অন্যান্যদের সাথে শহিদ হন। 

সহপাঠিরা আরও জানায়, মুগ্ধ খুবই মেধাবী শিক্ষার্থী ছিলো, সব সময় হাসিখুশি থাকতো। সহাপঠীদের বিনোদন দিয়ে সে নিজে তৃপ্তি পেত। এমন একজন ভালো মেধাবী মানুষের মৃত্যু আমাদের সকলকে যেমন শোকাহত করেছে তেমন আন্দোলনকে নিয়ে গেছে এক ভিন্ন মাত্রায়। তাই দ্রুত সময়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের নাম শহীদ মীর মুগ্ধ তোরণ করার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy