হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেলের পদত্যাগের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে

2024-08-20T18:37:14+00:00
2024-08-20T18:37:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৬:৩৭ পিএম   (ভিজিট : ২৩৯)
X

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেলের পদত্যাগের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২০ আগস্ট) উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হাই এর নেতৃত্বে উক্ত অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেলের দুর্নীতি ও অপকর্মের ফলে জনগণের দুর্ভোগের চিত্র তুলে ধরেন বড়খাতা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রহমান, বড়খাতা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোবায়দুর সরকার মিঠু, ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক দবিয়ার রহমান,সদস্য সচিব হুমায়ুন কবির খন্দকার মতি প্রমুখ।

হাতীবান্ধা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হাই বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলের যাবতীয় দুর্নীতির তথ্য উদঘাটনের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাদের দৃষ্টি আকর্ষণ করছি।

বড়খাতা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রহমান বলেন, হাতীবান্ধা-পাটগ্রামের এমপি মোতাহার হোসেনের সাথে হাত মিলিয়ে পরপর দুইবার নৌকা প্রতীক নিয়ে ভোট চুরি করে চেয়ারম্যান হয়েছে এই দুর্নীতিবাজ সোহেল। ২০১১ সালের পর থেকে এপর্যন্ত ইউনিয়ন পরিষদের বিভিন্ন বরাদ্দ, হাট ইজারা, রাস্তার ধারের গাছ বিক্রি করে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy