ফারাক্কার ১০৯ গেট খোলায় পানি বাড়ছে পদ্মায়

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেওয়ার ফলে নাটোরের লালপুরে পদ্মা নদীতে ২ সেন্টিমিটার পানি বেড়েছে।নাটোর পানি উন্নয়ন বোর্ডের

2024-08-27T12:08:41+00:00
2024-08-27T12:44:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফারাক্কার ১০৯ গেট খোলায় পানি বাড়ছে পদ্মায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১২:০৮ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৪ ১২:৪৪ পিএম  (ভিজিট : ২৭১)
X

ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেওয়ার ফলে নাটোরের লালপুরে পদ্মা নদীতে ২ সেন্টিমিটার পানি বেড়েছে। 

নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, পদ্মানদীর লালপুর অংশে পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।

বর্তমানে বিপৎসীমার ১ দশমিক ৮ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পদ্মা নদীর তীরবর্তী লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু পদ্মা নদীতে পানি বাড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফারাক্কার ১০৯টি গেট খোলায় নদীতে পানি বাড়তে শুরু করেছে। তবে এখনও বিপৎসীমা অতিক্রম করেনি। 

লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানান, পদ্মা নদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি। আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। তারপরও নদী তীরবর্তী মানুষদের সবসময় সতর্ক থাকার জন্য বলা হয়েছে। 

নদী তীরবর্তী বাসিন্দা লিমন ইসলাম জানান, ফারাক্কার গেট খুলে দেওয়ায় নদীতে পানি বাড়তে শুরু করেছে বলে জানতে পেরেছি। পানি বাড়ায় চরাঞ্চলের ফসলও ডুবতে শুরু করেছে। ফলে আমরা আমদের ফসল নিয়ে দুঃচিন্তায় আছি। 

                      





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy