জাককানইবিতে আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে অধ্যাপক ড. হুদা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেলেন

2024-09-01T19:08:09+00:00
2024-09-01T19:08:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাককানইবিতে আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে অধ্যাপক ড. হুদা
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৮ পিএম   (ভিজিট : ৪৩৪)
X

উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেলেন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।

আজ ১ সেপ্টেম্বর (রবিবার) ডিন ও বিভাগীয় প্রধানদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনা সাপেক্ষে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে দায়িত্ব প্রদানের পরামর্শ দিয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়। 

এ নিয়ে গত ২৯ আগস্ট (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বিদ্যমান পরিস্থিতিতে পরবর্তী ভাইস চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য সকল বিভাগের চেয়ারম্যানের সঙ্গে আলোচনাক্রমে একজন সিনিয়র প্রফেসরকে দায়িত্ব প্রদানের জন্য পরামর্শ প্রদান করা হলো। 

উল্লেখ্য, এর আগে গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর থেকে উপাচার্য, ট্রেজারার, প্রক্টর, হল প্রভোস্ট ও ডিনদের লাগাতার পদত্যাগে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে বিশ্ববিদ্যালয়টিতে। পরবর্তীতে কয়েকটি বিভাগে ক্লাস কার্যক্রম শুরু হলেও স্থবির হয়ে পড়েছিলো প্রশাসনিক কার্যক্রম। 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy