খুলনায় বড় শোডাউনের প্রস্তুতি বিএনপির

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার (১৫ সেপ্টেম্বর) খুলনা নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশ ও র‌্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল

2024-09-14T12:46:39+00:00
2024-09-14T12:46:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় বড় শোডাউনের প্রস্তুতি বিএনপির
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৬ পিএম   (ভিজিট : ১৫২)
X

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার (১৫ সেপ্টেম্বর) খুলনা নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশ ও র‌্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

এ কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে খুলনা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। সমাবেশের মাধ্যমে বড় জমায়েত করতে চায় দলটি।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগের ১০টি জেলার নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবে। গণঅভুত্থান পরবর্তী সবচেয়ে বড় সমাবেশ হবে এটি। এজন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি সমাবেশে লক্ষাধিক লোকের উপস্থিত হবে।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, গণতন্ত্র দিবসে খুলনা নগরী জনসমুদ্রে পরিণত হবে।  দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। সমাবেশ শেষে  র‌্যালি যশোর রোড হয়ে সার্কিট হাউসে গিয়ে শেষ হবে। 

এটি হবে খুলনার ইতিহাসে সবচেয়ে বড় র‌্যালি। কর্মসূচি সফলে পাঁচটি উপকমিটি করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy