শেরপুরে হত্যা মামলার জেল পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার হাজতি রফিক মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, জামালপুর।গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত

2024-09-17T15:24:29+00:00
2024-09-17T15:24:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে হত্যা মামলার জেল পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২৪ পিএম   (ভিজিট : ১৭১)
X

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার হাজতি রফিক মিয়াকে গ্রেফতার করেছে  র‍্যাব-১৪, জামালপুর। 

গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার দিকপাড়া রঘুনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিক মিয়া দিকপাড়া রঘুনাথপুর এলাকার বাসিন্দার সলিমুদ্দিনের ছেলে।

র‍্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে হত্যা মামলার জেল পলাতক আসামী রফিক মিয়া সোমবার রাতে দিকপাড়া রঘুনাথপুর এলাকা থেকে গ্রেফতার করে। যাহার শেরপুর সদর থানার মামলা নং- ৬৪, তারিখ-২৯/০৪/২০২৩, জিআর নং- ২২৮/২৩, পেনাল কোড, শেরপুর। হাজতি নং- ১৩৩৭/২৪।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট শেরপুর জেলা কারাগার থেকে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার প্রায় ৫ শতাধিক হাজতি ও কয়েদী পালিয়ে যায়। পলাতক এই আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলেও জানান র‍্যাব কর্মকর্তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy