শুক্রবার যে সময়ে চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও মেট্রোর সেবা পাবেন রাজধানীবাসী। ফলে সপ্তাহের সাতদিনই দ্রুতগতির এ গণপরিবহনে চড়তে পারবেন যাত্রীরা।গতকাল

2024-09-19T12:05:36+00:00
2024-09-19T12:05:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুক্রবার যে সময়ে চলবে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৫ পিএম   (ভিজিট : ২২২)
X

আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও মেট্রোর সেবা পাবেন রাজধানীবাসী। ফলে সপ্তাহের সাতদিনই দ্রুতগতির এ গণপরিবহনে চড়তে পারবেন যাত্রীরা।

গতকাল বুধবার ডিএমটিসিএলের সচিব খোন্দকার এহতেশামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

ডিএমটিসিএল জানিয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও মেট্রোরেল চলবে। তবে প্রতি শুক্রবার মেট্রোরেল চলাচল শুরু হবে বিকেল তিনটার পর থেকে।

ডিএমটিসিএল-এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন-৬ এর মেট্রো ট্রেন আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।  

এর আগে গত ২ সেপ্টেম্বর শুক্রবার মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছিল ডিএমটিসিএল।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy