নবজাতককে দেখতে এসে ধরা পড়লেন ওয়াসিম হত্যার আসামি

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রলীগ-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম নিহতের মামলায়

2024-09-24T10:36:30+00:00
2024-09-24T10:36:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবজাতককে দেখতে এসে ধরা পড়লেন ওয়াসিম হত্যার আসামি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৩৬ এএম   (ভিজিট : ২১২)
X

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রলীগ-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম নিহতের মামলায় জয়নাল উদ্দীন জাহেদ নামে এক আসামি গ্রেপ্তার হয়েছে।

গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে ডবলমুরিং এলাকার মা ও শিশু হাসপাতালে কন্যা সন্তানকে দেখতে এসে স্থানীয় জনগণের হাতে আটক হয় জয়নাল। এরপর স্থানীয়রা তাকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইস উদ্দিন জানান, আমরা জনগণের সহায়তা তাকে গ্রেপ্তার করেছি মা ও শিশু হাসপাতাল থেকে। সে ওয়াসিম হত্যা মামলার ৪৬নং আসামি।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাকে আদালতে প্রেরণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy