টঙ্গীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে ইদ্রিস আলী (৪৯) হত্যা মামলার মূল আসামী জাহাঙ্গীরকে (৩৬) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ মঙ্গলবার

2024-09-24T20:32:35+00:00
2024-09-24T20:32:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে হত্যা মামলার আসামি গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩২ পিএম   (ভিজিট : ২৯০)
X

গাজীপুরের টঙ্গীতে ইদ্রিস আলী (৪৯) হত্যা মামলার মূল আসামী জাহাঙ্গীরকে (৩৬) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ মঙ্গলবার ভোর চারটার দিকে টঙ্গী রেলওয়ে জংশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

একই দিন বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (অপরাধ) দক্ষিণ জোনের উপ পুলিশ কমিশনার আলমগীর হোসেন। 

গ্রেফতারকৃত জাহাঙ্গীর দিনাজপুর জেলার খানসামা উপজেলার কায়েমপুর গ্রামের রমজান আলীর ছেলে। সে মিরাশপাড়া এলাকার জনৈক শাহিন আহমেদ মিশুর বাড়ির ভাড়াটিয়া। 

পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর রাত এগারোটার দিকে পূর্ব আরিচপুর ভুঁইয়া পাড়া এলাকার একটি পরিত্যক্ত মেস থেকে নিহত ইদ্রিস আলীর লাশ উদ্ধার করে পুলিশ। এসময় নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন ছিল। পরে নিহতের ভাই বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করলে  গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে টঙ্গী রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে গ্রেফতারকৃত জাহাঙ্গীর জানায়, নিহতের সাথে তার আর্থিক লেনদেন ছিল। পূর্ব শত্রুতার জের ধরে পাইপ রেঞ্জ দিয়ে ঘার ও মাথায় আঘাত করে ইদ্রিসের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় সে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করে পুলিশ।  

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (অপরাধ) দক্ষিণ অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ এস এম মামুনুর রশিদ, পরিদর্শক ( তদন্ত) রফিকুল ইসলাম ইসলাম ও বিভিন্ন প্রিন্ট ও ইলকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy