মাটিরাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

গনহত্যাকারী খুনীদের বিচার ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে আজীবন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ

2024-10-22T15:34:01+00:00
2024-10-22T15:34:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৩:৩৪ পিএম   (ভিজিট : ২২৬)
X

গনহত্যাকারী খুনীদের বিচার ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে আজীবন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও গনমিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাটিরাঙ্গা উপজেলা শাখা।

মঙ্গলবার (২২ অক্টোবর)  সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে তবলছড়ি চত্বরে এস সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাটিরাঙ্গা প্রতিনিধি ফয়েজউল্যাহ মীর, আদনান হাসনাত স্বাধীন,কামাল হোসেন সজিব,আমির হেসেন রনি। 

বৈষম্য বিরোধী ছাত্র নেতারা তাদের বক্তব্যে বলেন, সাধারণ ছাত্র-জনতাকে পাখির মতো গুলি করে হত্যা কারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। গুম খুনের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচার করতে হবে। 

শেখ হাসিনাকে অবিলম্বে দেশে এনে ফাঁসী কার্যকর করতে হবে। গনহত্যাকারী খুনীদের দ্রুত বিচার করতে হবে এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে আজীবন নিষিদ্ধ করতে হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy