গুরুদাসপুরে ইউএনওর বাজার মনিটরিং পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নাটোরের গুরুদাসপুর পৌর এলাকার বিভিন্ন বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও

2024-10-22T17:54:07+00:00
2024-10-22T17:54:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে ইউএনওর বাজার মনিটরিং পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৫:৫৪ পিএম   (ভিজিট : ১২৮)
X

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নাটোরের গুরুদাসপুর পৌর এলাকার বিভিন্ন বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সালমা আক্তার। 

মঙ্গলবার দুপুরে নিত্য প্রয়োজনীয় শাক সবজিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বাজার মনিটরিং করেন তিনি। এসময় দোকানে অব্যবস্থাপনা, নোংরা পরিবেশ, নির্ধারিত মূল্য তালিকা না থাকাসহ চড়ামূল্যে বিক্রির অপরাধে পাঁচ দোকানদারকে বিভিন্ন ধারায় ৬ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসাদুল ইসলামসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও বলেন, নিত্যপণ্যের বাজারে পণ্য মূল্য স্থিতিশীল রাখতে ক্রেতাগণ সরকার নির্ধারিত মূল্যে নিত্য পণ্য ক্রয় করতে পারে সেজন্য আমাদের নিয়মিত বাজার মনিটনিং অব্যাহত রয়েছে। 

দোকানে পণ্য তালিকা দেখে ক্রেতাদের পণ্য ক্রয় করতে অনুরোধ জানান। পাপাপাশি তিনি প্রত্যেক দোকানদারকে পলিথিন ব্যাগ ব্যবহার করতে নিষেধ করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy