ইবি আইকিউএসির নতুন পরিচালক অধ্যাপক নাজিমুদ্দিন

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের

2024-10-23T13:29:19+00:00
2024-10-23T13:29:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইবি আইকিউএসির নতুন পরিচালক অধ্যাপক নাজিমুদ্দিন
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১:২৯ পিএম   (ভিজিট : ১৩৮)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বুধবার (২৩ অক্টোবর) এ তথ্য জানা গেছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। 

অফিস আদেশে বলা হয়, আই.কিউ.এ.সি'র পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল পদত্যাগ করায় তদস্থলে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন-কে আই.কিউ.এ.সি'র পরিচালক হিসেবে পুনরাদেশ না দেয়া পর্যন্ত উপাচার্য নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

অধ্যাপক ড নাজিম উদ্দীন বলেন, আমি নিয়োগপত্র পাওয়ার পর দায়িত্ব গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ের মিশন ভিশনের আলোকে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা নিয়ে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করবো।  এ কাজে সকলের পরামর্শ ও সহযোগিতা কাম্য।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy