নিজেকে ‘জয় বাংলার লোক’ দাবি করা শাহজাহান ওমর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসাঝালকাঠি-১ আসনের (রাজাপুর-কাঠালিয়া) সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ।কাঠালিয়ায় বিএনপি অফিস ভাংচুরের একটি

2024-11-21T13:59:29+00:00
2024-11-21T14:59:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিজেকে ‘জয় বাংলার লোক’ দাবি করা শাহজাহান ওমর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১:৫৯ পিএম  আপডেট: ২১.১১.২০২৪ ২:৫৯ পিএম  (ভিজিট : ১৯৪)
X

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা ঝালকাঠি-১ আসনের (রাজাপুর-কাঠালিয়া) সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

কাঠালিয়ায় বিএনপি অফিস ভাংচুরের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে গতকাল রাতে শাহজাহান ওমরের বাড়িতে হামলা চালানো হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা ৮টার দিকে ৭-৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ওই ভবনে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে পূর্ব পাশের ভবনের সামনের দুইটি ও উত্তর পাশের একটি গ্লাসের আংশিক ভেঙে পড়ে। 

বিএনপির সঙ্গে প্রায় ৪০ বছরের রাজনৈতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক দিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন তিনি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy